৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৫
শিরোনাম:

‘ককটেল মেরে ফায়দা লোটার চেষ্টা করেছে বিএনপি’

নিজেদের কার্যালয়ের সামনে নিজেরাই ককটেল মেরে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা বিএনপি করেছে কি-না এমন সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, দেশে তুলনামুলক ভায়োলেন্স কম। ঢাবিতে ককটেল বিষ্ফোরণ বিচ্ছিন্ন ব্যাপার। বিএনপি ফায়দা লোটার জন্যই হয়তো তাদের অফিসের সামনে নিজরাই ককটেল ফাটিয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

পদ্মা সেতুর অগ্রগতি বিষয়ে তিনি বলেন, পদ্মা সেতুতে আগামীকাল ২০তম স্প্যানে অবকাঠামো বসবে এবং এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান পদ্মা সেতুতে সংযুক্ত হবে। ২০২০ সালের জুলাই মাসের মধ্যে সেতুর সবগুলো স্প্যানে কাঠামো বসানোর কাজ শেষ হবে। এই লক্ষ্য পূরণ হলে নির্দিষ্ট সময়ের আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে পদ্মা সেতু।

সিটি কর্পোশন নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের জন্য গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থী বেছে নেয়া হয়েছে, তবে কেউ খারাপ ছিলো কিনা তা বলবো না।

Loading