২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৬
শিরোনাম:

সরকার এবার ভাতে মারবে, পানিতে মারবে: নজরুল ইসলাম খান

সরকারের সিন্ডিকেট ও চাঁদাবাজদের কারণেই প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, ভাতে মারবো, পানিতে মারবো এই বক্তৃতা এক সময় খুব জনপ্রিয় ছিল। আজকে যে সরকার ক্ষমতায় আসীন তারা ইতিমধ্যে মারা শুরু করেছেন। যে চালের দাম ছিল ১৫ টাকা তা হয়ে গেছে ৪৫ টাকার বেশি। পানির দাম গত ১৩ বছরে ১৪ বার বেড়েছে। আবার শতকরা ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, আপনাদের সন্তানদের যদি এই ভাতে মারা, পানিতে মারা থেকে বাঁচাতে চান, তাহলে লড়াইয়ের আর কোনো বিকল্প নেই। এর থেকে মুক্তির একমাত্র পথ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার নাগালে রাখার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

Loading