২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৩
শিরোনাম:

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের সভাপতিসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে, গত কয়েক দিন ধরে ছাত্রলীগ নেতা সেলিম ও আবরার গ্রুপ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরোধ চলছিল। সেই সমস্যা সমাধানের জন্য আজ (মঙ্গলবার) একটা বৈঠক ছিল, সেখানে হঠাৎ এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ছাত্রলীগের কলেজ কমিটির সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইফতেখারুল আবরার, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মেহেদী হাসান সানি ও ইমাত সিকদার। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলার ঘটনায় ছাত্রদলের বহিরাগত নেতাকর্মীসহ দলের এক অংশকে দায়ী করেছেন আহতরা।

এদিকে এ ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে হামলাকারীরা কোন দলের তা জানা নেই। পুনরায় বসে সমস্যা সমাধান করা হবে।

Loading