৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫২
শিরোনাম:

বাবার পর নেত্রী শেখ হাসিনা আমার অভিভাবক, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তা মাথা পেতে নিলাম, সাঈদ খোকন(ভিডিও)

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে সাংবাদিকদের একথা বলেন। চ্যানেল২৪ ও ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটিতে মেয়র পদে নেত্রী প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, আমি তা খুশি মনে মেনে নিয়েছি। তিনি আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, ন্যায্য সিদ্ধান্তই নিয়েছেন। আমি সবকিছুর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দক্ষিণের মনোনীত ফজলে নূর তাপসকে সহায়তার ব্যাপারে সিদ্ধান্ত পরে নেয়া হবে বলে জানান তিনি।

ডিএসসিসির আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাঈদ খোকন। এ জন্য তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন। তবে দল তাঁকে মনোনয়ন দেয়নি। ডিএসসিসির মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা-১০ আসনের সাংসদ শেখ ফজলে নূর তাপস।

Loading