৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৫
শিরোনাম:

বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়: ওবায়দুল কাদের

ইসির সঙ্গে সংলাপে বিএনপির কোনো আগ্রহ নেই- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশবাসী জানে গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ।

Thank you for reading this post, don't forget to subscribe!

আওয়ামী লীগ সরকার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, সেই আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সকল রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত পর্যায়েও নাম প্রস্তাবের আহবান করে।

তিনি বলেন, যা সারাদেশের সকল স্তরের জনগণের আগ্রহ আছে কি নাই তা এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।

যে কোনো ইস্যু নিয়ে রাজনীতি করার অপচেষ্টা বিএনপির মজ্জাগত স্বভাব এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি মাঠে মারা গেছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, তাই জনগণের যে কোনো দুঃখ-দুর্দশায় সাড়া দেয়।

তিনি বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

Loading