২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৭
শিরোনাম:

কলাপাড়ায় নবীন বরন অনুষ্ঠিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  : পটুয়াখালীর কলাপাড়ায় মহিলা ডিগ্রি কলেজে নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। একাদশ শ্রেনীতে
ভর্তিকৃত শিক্ষার্থীদের অনুষ্ঠানিকভাবে বরন করে নেয়া হয়। বুধবার সকালে কলেজ মিলনায়তনে এর আয়োজন করা হয়েছে। মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুর আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্যের সহধর্মিনী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, ধানখালী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, মহিলা ডিগ্রি কলেজ গর্ভর্নি বডির সভাপতি মো. বাহাউদ্দিন, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো.জসিম প্রমুখ।

অনুষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে কলাপাড়া মহিলা কলেজে একাদশ শ্রেনীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়। করোনার কারনে গত দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল বলে কলেজ সূত্রে জানা গেছে।

Loading