২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১১
শিরোনাম:

আশাশুনিতে টিসিবি’র পণ্য বিক্রয় মনিটরিং করলেন এসিল্যান্ড শাহীন সুলতানা

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে টিসিবি’র পণ্য বিক্রয় মনিটরিং করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের নির্দেশে প্রতাপনগর ইউনিয়ন পরিষদে এ টিসিবি’র পণ্য বিক্রয়ের মনিটরিং করা হয়। মনিটরিংকালে টিসিবি’র পণ্য বিক্রয়ে কোন দুর্নীতি ও অনিয়ম হচ্ছে কিনা এবং সঠিকভাবে বন্টন হচ্ছে কিনা খোঁজখবর নেন তিনি। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ, পিআইও মোঃ সোহাগ খান, নোহা এন্টারপ্রাইজ লিঃ ও টিসিবি’র পণ্য বিক্রয়ের ডিলার আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন। মনিটরিং শেষে প্রতাপনগর কল্যাণপুরের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!