২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১১
শিরোনাম:

আশাশুনিতে ২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:  আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) ও ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেনের দিক নির্দেশনা বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মামুন হোসেন সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে আসামী সাতক্ষীরা সদর থানার ইটাগাছা গ্রামের মৃত শাহজাহান গাজী (সাজু) এর ছেলে কবির হোসেন (৩৭)কে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর ঘোষপাড়া তরুন ঘোষের বা‌ড়ির পাশের পাকা রাস্তার উপরে ইয়াবা বিক্রয়ের জন‌্য অবস্থানকালে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭(০৩)২২ নং মামলা রুজু করে আসামীকে বুধবার দুপুরে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!