রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট। রোববার সকাল ১০টা ৫২মিনিটে আগুন লাগে।
Thank you for reading this post, don't forget to subscribe!ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি, পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।প্রাথমিকভাবে লঞ্চটিতে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
![]()