৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৩
শিরোনাম:

মেয়ের ধর্ষককে কেটে টুকরো করে নদীতে ফেললো বাবা

১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণে অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়েছে ওই কিশোরীর বাবা এবং মামা। ভারতের মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় ঘটনাটি ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ সুপার বিবেক সিং জানিয়েছেন, রোববার অজনাল নদীতে ওই ব্যক্তির খণ্ড খণ্ড মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলিকে ছবিগুলো ছড়িয়ে পড়লে তাকে সক্তপুর গ্রামের ৫৫ বছর বয়সী ত্রিলোকচাঁদ বলে শনাক্ত করা হয়।

পুলিশের সাব ডিভিশনাল অফিসার রাকেশ পেন্দ্রো জানান, মৃত ব্যক্তিটি ১৪ বছর বয়সী মেয়েকে যৌন নিপীড়ন করেছে বলে তদন্তে পাওয়া গেছে। ওই কিশোরীর বাবা এবং মামা শনিবার ত্রিলোকচাঁদকে তাদের মোটরসাইকেলে অজনাল নদীর দিকে নিয়ে যান। পরে মাছ কাটার ধারালো দা দিয়ে ত্রিলোকচাঁদের গলা কাটা হয়।

অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় অন্যদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তিনি আরও জানান, নিহত ও অভিযুক্তরা পরস্পর আত্মীয়।

Loading