২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৬
শিরোনাম:

টিপু হত্যার ‘পরিকল্পনাকারী’ ওমর ফারুককে আ. লীগ থেকে বহিষ্কার

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যার অন্যতম পরিকল্পনাকারী মতিঝিল থানার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে বহিষ্কার করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২ এপ্রিল) বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।

হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের মধ্যে একজন মতিঝিল থানার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক। এই আওয়ামী লীগ নেতা টিপু হত্যার অন্যতম পরিকল্পনাকারী বলে জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের আমতলা এলাকায় অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। ওই সময় যানজটে আটকে পড়া ২২ বছরের কলেজছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

Loading