২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪০
শিরোনাম:

বদলগাছীতে দুই ভাইয়ের সাহসীকতায় হাতে-নাতে ডাকাত আটক

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

 নওগাঁর বদলগাছী গভীর রাতে ডাকাতি চলাকালে ডাকাত দলের চাপাতি ও ছুরিকাঘাতে আহত দুই ভাই জীবনের ঝুঁকি নিয়ে আটক করেছে এক ডাকাত সদস্যকে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পার আধাইপুর গ্রামে ঘটে এ ঘটনা। থানা পুলিশ ও গ্রামবাসী জানায়, ঐ গ্রামের রমেন চন্দ্র মন্ডলের বাড়ির জানালার গ্রীল খুলে বাড়ির ভেতর প্রবেশ করে ডাকাত দলের ৫ সদস্য। এর পর বাড়ীর মেইন গেট খুলে রেখে ডাকাতি শুরু করে তারা।

ডাকাতরা ঘরের মালামাল আসবাবপত্র তছনছ করে। নগদ ১লাখ ১২ হাজার টাকাসহ ৭ ভরি স্বর্নের অলঙ্কার ছিনিয়ে নেয়। ডাকাতরা এ সময় গৃহকর্তার স্ত্রী কানন বালার কানের লতি ছিরে ফেলে স্বর্নের রিং খুলে নেয়। গৃহ কর্তার ২ ছেলে পিন্টু ও মিন্টু কুমার বাঁধা দিলে ডাকাতরা চাপাতির আঘাতে পিন্টরু মাথা জখম করে। মিন্টুর গলায় ছুরিকাঘাত করে এবং দুই ভাইকে বেধরক মারপিট করে।

তবু জীবনের ঝুঁকি নিয়ে আহত দুই ভাই সাহসীকতার সঙ্গে এক ডাকাতকে হাতে নাতে ধরে ফেলে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আটককৃত ডাকাত সদস্য আব্দুর রহমান তাজেল (৫৬) কে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ডাকাতের মারপিট ও ছুরিকাঘাতে আহত দুই ভাই পিন্টু হাসপাতালে ভর্তি হয়। মিন্টু কুমার সহ তার মা হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নেয়। শনিবার সকালে থানায় মিন্টু কুমার জানায়, আহত শরীরে তারা দুই ভাই দুই ডাকাত সদস্যকে আটকানোর চেষ্টা করেছে। এর মধ্যে এক জনকে ধরে ফেলে তারা। মিন্টু আরো জানায়, পূর্বে আরো ২-৩ বার তাদের বাড়ি ডাকাতি হয়েছে।

আটককৃত ডাকাত সদস্য আব্দুর রহমান তাজেল ক্ষেতলাল উপজেলার দাসড়া গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে। বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার হয়েছে।

Loading