২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৯
শিরোনাম:

শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে বাবা গ্রেপ্তার

বরগুনায় ৪ বছরের শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে বাবা ইউসুফ খানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে তাকে বরগুনা আদালতে পাঠানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে বামনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর (১) ধারায় মামলা করেন। অভিযুক্ত ইউসুফের বাড়ি বামনার গোলাঘাটায়। তিনি পেশায় একজন বালির কার্গোর শ্রমিক।

বাদী জানান, বিয়ের পর থেকেই স্বামীর সাথে তার পারিবারিক কলহ চলছিল। প্রায় ৭-৮ মাস পূর্বে আবাসনে থাকাকালীন তার অবর্তমানে তাদের ৪ বছরের শিশুকন্যাকে যৌন নিপীড়ন করেছে তার স্বামী। তখন শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি গোপন রেখে বরগুনা এনে তার চিকিৎসা করানো হয়। এ নিয়ে স্বামীর সাথে বিরোধ সৃষ্টি হলে স্বামী গ্রামের বাড়ি বামনার গোলাঘাটা এসে থাকতে শুরু করেন। সর্বশেষ গত ২ দিন আগে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম বলেন, সোমবার রাতে স্বামীর বিরুদ্ধে বামনা থানায় মামলা করেন শিশুটির মা। পুলিশ তাৎক্ষণিক ভাবে শিশুটির বাবাকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার দুপুরে তাকে বরগুনা আদালতে পাঠানো হয়েছে।

Loading