২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৮
শিরোনাম:

কলাপাড়ায় ১০ ব্যবসায়ীকে অর্থদন্ড

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নিত্যপন্যের মূল্য বৃদ্ধি রাখার দায়ে ১০ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা
জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক পৌর শহরের অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সোলা বুটসহ সয়াবিন তেলের দাম বৃদ্ধি রাখায় ৩ মুদী দোকানী, ২ মুরগী ব্যবসায়ী এবং ৫ কাঁচামাল ব্যবসায়ীকে এ জরিমানা প্রদান করা হয়। পুরো রমজান মাস জুড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Loading