সিরাজগঞ্জ পৌর এলাকায় নির্মাণাধীন একটি বহুতল বাড়ির সেফটিক ট্যাংকে মাটিচাপা পড়ে শান্ত (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার (১০ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
নিহত শান্ত সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার বাবলু শেখের ছেলে ও সিরাজগঞ্জ ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আতাউর রহমান বলেন, নিহত শান্তর পরিবার অসচ্ছল হওয়ার পড়ালেখার পাশাপাশি সে শ্রমিকের কাজ করত। দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লার আব্দুল কাদের লিটন ঠিকাদারের বাড়িতে সেফটিক ট্যাংকে কাজ করছিল শান্তসহ আরও দুইজন। কাজ করতে করতেই এক সময় মাটি ধসে নিচে চাপা পড়ে শান্ত। এ সময় আরও দুই শ্রমিকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেফটিক ট্যাংকের নিচের মাটির সরিয়ে শান্তর মরদেহ উদ্ধার করে।
![]()