৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৭
শিরোনাম:

নাটক করতেই বিএনপি দুদকে গেছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নরা যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। সত্যিকার অর্থে বিএনপি নাটক করতেই দুর্নীতি দমন কমিশনে (দুদক) গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘পিআইবি সোহেল সামাদ সাংবাদিকতা পুরস্কার’ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি টেলিভিশনে দেখলাম, দুর্নীতিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের পক্ষ থেকে আলাল এবং দুলাল দুদকে গেছেন। আমি মনে করি, দুদক তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে হাওয়া ভবনের মাধ্যমে যে লুটপাট হয়েছে, তাদের কারণে কিভাবে দেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল সেই তথ্যটা পাবে।’

এ সময় মুন্সীগঞ্জের বিজ্ঞানশিক্ষক হৃদয় মণ্ডলের বিষয়ে প্রশ্ন করলে ড. হাছান তার জামিনে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘হৃদয় মণ্ডলের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি জামিনে মুক্তির পর বলেছেন- তার বিরুদ্ধে সেখানকার শিক্ষকদের একটি অংশ ষড়যন্ত্র করেছে। আমি মনে করি- এর পেছনে আরও কারো হাত থাকতে পারে।’

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে: নিক্সন চৌধুরীশেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে: নিক্সন চৌধুরী ‘বিএনপি মহাসচিব পাকিস্তানের নির্বাচন পদ্ধতিকে গণতন্ত্রের আদর্শ বলেছেন’ এ বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা এতদিন ধরে বলে আসছিলাম বিএনপি এবং তার মিত্রদের কাছে পাকিস্তানই হচ্ছে আদর্শ। তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চেয়েছিলেন দেশটাকে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করতে, কিন্তু পারেন নাই। তারা যে এখনো পাকিস্তানকে অনুসরণ করেন, দেশটাকে পাকিস্তানি ভাবাদর্শে নিয়ে যেতে চান, সেটি মির্জা ফখরুল সাহেব গতকাল খোলসা করেছেন।’

এর আগে সম্প্রচারমন্ত্রী সাংবাদিক সৈয়দ বদরুল আহসানের হতে পিআইবি- সোহেল সামাদ পুরস্কার ২০২০ এর সম্মাননা স্মারক, অভিজ্ঞানপত্র ও চেক তুলে দেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, পিআইবি-সোহেল সামাদ পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক সৈয়দ বদরুল আহসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সৈয়দ বদরুলের সহধর্মিণী সৈয়দা জাকিয়া ও পিআইবি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Loading