২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪২
শিরোনাম:

বিদ্যুতের মিটার নিয়ে দ্বন্দ্ব, গাছে বেঁধে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরার হাইরমারা ইউনিয়নের বৈদ্যুতিক মিটার নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় বড় ভাইয়ের বিরুদ্ধে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (১০ এপ্রিল) রাত ২টায় ওই ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ নিহত শফিকুল ইসলামকে (২৫) বাড়ির কাঁঠাল গাছে বেঁধে পিটিয়ে হত্যা করে তার আপন বড় ভাই।

নিহত শফিকুল ও অভিযুক্ত মোতালিব ওই গ্রামের মৃত মুর্শেদ মিয়ার ছেলে। শফিকুল মনিপুরা বাজারে কুলি-মজুরের কাজ করতেন।

জানা গেছে, অভিযুক্ত বড় ভাই মোতালিব টাকার বিনিময়ে মানুষের জমিতে মোটরে পানি দেওয়ার কাজ করতেন। মোটর চালানোর জন্য তিনি পল্লী বিদ্যুতের অবৈধ লাইন ব্যবহার করে আসছিলেন। এর আগে ওই মিটার থেকে নিহত শফিকুল বিদ্যুৎ ব্যবহার করতেন। কিছুদিন আগে মোতালিব পল্লী বিদ্যুতের লোকজনের ভয়ে মিটারটি সরিয়ে অন্যত্র স্থাপন করেন। যার ফলে শফিকুল আর তার ঘরে বিদ্যুৎ ব্যবহার করতে পারছিলেন না।

এ কারণে শফিকুল ক্ষুব্ধ হয়ে বড় ভাই মোতালিবের নামে পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করেন। তার প্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গতকাল লাইনটি বিচ্ছিন্ন করে দেয়। এতে শফিকুলের ওপর ক্ষুব্ধ হন বড় ভাই মোতালিব। পরে শফিকুল রাতে বাড়ি ফিরলে তাকে ধরে এনে বাড়ির উঠানের কাঁঠাল গাছে বেঁধে এলোপাথাড়ি পিটাতে থাকেন মোতালিব। এ সময় জ্ঞান হারান তিনি। পরবর্তীতে সকালে বাড়ির উঠানে শফিকুলের মরদেহ পাওয়া যায়। এ ঘটনার খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Loading