৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৯
শিরোনাম:

বিএনপির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বললেন, রাষ্ট্রবিরোধী কাজে দুর্নীতির অর্থ ব্যয় করা হচ্ছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, দুদকে বিএনপি’র মহড়া নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা আড়ালের অপচেষ্টা মাত্র। কথিত আন্দোলন আর অভ্যুত্থানের রঙিন খোয়াব ভেঙ্গে যাওয়ায় বিএনপি এখন জনগণের নজর ভিন্ন দিকে নিতে চায়। কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতেই বিএনপি নেতারা দুর্নীতির তথ্য দেওয়ার নামে নাটকীয়তার আশ্রয় নিচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মঙ্গলবার সকালে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক তথ্যই সরকারের কাছে আছে। কে কোথায় সভা করছে, কাকে টাকা দিচ্ছে, এমনকি সরকারের বিরোধিতার নামে রাষ্ট্রবিরোধী কাজে উস্কানির জন্য দুর্নীতিলব্ধ অর্থ বিনিয়োগ করা হচ্ছে।

কারা কর ফাঁকি দিয়ে ব্যবসা করে আবার দুর্নীতিবাজ নেতৃত্বের জন্য অবৈধ উপায়ে অর্থ প্রেরণ করছে, সব খবরই সরকারের কাছে আছে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এসব অপরাধীরা কেউই ছাড় পাবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ওবায়দুল কাদেরের প্রশ্ন, নিজ দলের অপরাধী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনাদের অবস্থান কী? সাহস থাকলে তাদের তালিকা দিন।

Loading