‘বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে’ বলে যারা এখন মাতম করছে, তারা একদিন উন্মাদ হিসেবে পরিচিতি পাবে। কারণ, দুর্নীতির জন্য শ্রীলঙ্কার আজ এই দুর্দশা। কিন্তু বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (১৬ এপ্রিল) ভোলার বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। এর আগে অনুষ্ঠানে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগে দুর্নীতিবাজের স্থান নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। বিএনপি জনগণকে ভয় পায়। তাই তারা নির্বাচনে আসতে চায় না।
এদিকে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. গোলাম কবির রাব্বানী পিনু, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমসহ প্রমুখ।
![]()