২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৭
শিরোনাম:

লঞ্চে পাঁচ দিন মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা

আসন্ন ঈদুল ফিতরের আগের ও পরের পাঁচ দিন যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার বিআইডব্লিউটিএ-এর এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিআইডব্লিউটিএ।

এতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের পাঁচ দিন এবং ঈদের পরের পাঁচ দিন যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়েছে। ঈদে ঘরমুখো ও ঈদ ফেরত যাত্রী পরিবহনের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিআইডব্লিটিএ।

Loading