আশাশুনিতে এতিম ছেলেদর মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ
Rubel Sheikh, এপ্রিল ১৭, ২০২২ at ৯:৪৩ অপরাহ্ণ
বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের শীতলপুর কুলসুমিয়া এতিমখানার ছাত্রদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে এতিমখানার প্রতিষ্ঠাতা মোঃ আকরাম হোসেনের এর সৌজন্যে ও অর্থায়নে এ ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেন উজ্জামান হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। ঈদ উপহার ও ইফতার সামগ্রী পেয়ে কুলসুমিয়া এতিমখানার ছাত্ররা সন্তোষ প্রকাশ করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!