৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০১
শিরোনাম:

নওগাঁর বদলগাছী থানা হতে বিভিন্ন মামলার ৭জন আসামীকে নওগাঁ জেলহাজতে প্রেরণ

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী থানা থেকে বিভিন্ন মামলায় আটককৃত ৭জন আসামীকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত আসামীরা হলেন ১. আবু বক্কর সিদ্দিক (৫৬) পিতা মৃত নফির উদ্দিন, ২. বেনু বেগম (৪০) স্বামী আবু বক্কর সিদ্দিক, ৩. সুলতানা (২৫) পিতা আবু বক্কর সিদ্দিক, ৪. লিটন আলী সরদার (৩৫) পিতা- মমতাজ উদ্দিন, ৫. ফিরোজ ফকির (৩৫) পিতা মৃত পরেশ ফকির, ৬. সাব্বির আহমেদ (৩০) পিতা নূর মোহাম্মদ, ৭. ইউসুফ (২৬) পিতা বজজুল হক আটককৃত আসামীরা উপজেলার রাজপুর, সোহাসা, দারিশন, দেউলিয়া এবং হাজিপুর গ্রামের।

থানা সূত্রে জানা যায়, নওগাঁর বদলগাছীতে শনিবার ১৬ই এপ্রিল রাতে থানা পুলিশের একটি দল বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে (নিয়মিত অভিযানের অংশ হিসেবে) বিভিন্ন মামলার আসামী আবু বক্কর সিদ্দিক, মোসা বেনু আক্তার ও সুলতানা সহ ওয়ারেন্ট ভূক্ত লিটন আলী সরদার, ফিরোজ ফকির ও সাব্বির আহমেদ  সহ মোট ৬জনকে  আটক করে।  রবিবার ১৭ই এপ্রিল দুপুর ১২টায় পুলিশের দেওয়া ভ্রাম‍্যমান টহরে  মিঠাপুর থেকে ইউসুফ নামের একজনকে আটক করা হয়। আসামীদের রবিবার দুপুর ২টার দিকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বদলগাছী অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, গতকাল রবিবার দুপুরে বদলগাছী থানা হতে বিভিন্ন মামলার ৭জন আসামীকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Loading