২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৬
শিরোনাম:

নিউমার্কেটের হেলমেটধারীরা সন্ত্রাসী, গ্রেপ্তারে অভিযান চলছে : ডিবি

বুধবার সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম বলেন, রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের সময় হেলমেট মাথায় দিয়ে যারা হামলা করেছিল তারা ‘সন্ত্রাসী’। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় দুজন তরুণ নিহত হয়। এ ঘটনায় পৃথখ দুটি মামলা গোয়েন্দা পুলিশের তদন্তাধীন। একটি নাহিদ হত্যায় এবং অপর মামলাটি হয়েছে মোরসালিন হত্যার ঘটনায়। মুরসালিনের হত্যাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি। তার মৃত্যু ঘটেছে ইটের আঘাতে। যারা ইটপাটকেল ছুড়েছে তাদের থেকে হত্যাকারী চিহ্নিত করার চেষ্টা চলছে। নাহিদ হত্যাকাণ্ডের যে ফুটেজ রয়েছে সেই ফুটেজের চুলচেরা বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। চিহ্নিতকরণের কাজটি অনেক দূর এগিয়েছে।

তিনি বলেন, ঢাকা কলেজের হোস্টেল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বাড়ি চলে গেছে অথবা আত্মগোপনে আছে। তবে ডিবির একাধিক টিম তাদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। শিগগির এ বিষয়ে ভালো ফল জানানো হবে।

চিহ্নিতদের মধ্যে ছাত্রলীগের কোনো নেতাকর্মী ছিল কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে মাহবুব আলম বলেন, সেখানে ছাত্রলীগের কোনো কমিটি নেই।

 

Loading