কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশেষ সাধারণ সভা ও সদস্য পরিবারের
সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। বুধবার বিকেল ৪ টায় পৌর শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কার্যক্রমের আয়োজন করে।
উপজেলার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কার্যকরী কমিটির সভাপতি মো.নকিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব অঞ্চলের ডিরেক্টর আবদুল মন্নান লোটাস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন বিশ্বাস, প্রভাষক মো.ইউসুফ আলী, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম, কালব জেলা ব্যাবস্থাপক মো.সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ আবুল বাসার। এ সময় সমিতির পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে সমিতির
সদস্য পরিবারের ১৪ জন সন্তানকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
![]()