২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১১
শিরোনাম:

মেয়র তাপসকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মামলা

নিউমার্কেট ও ঢাকা কলেজের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে মেয়রের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার গণমাধ্যমকে জানান, রাজধানীর নিউমার্কেটে সহিংসতার ঘটনায় মেয়রকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর এবং শান্তি শৃঙ্খলা পরিপন্থি তথ্য ছড়িয়ে উসকানি দেওয়া হয়েছে, এমন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেখ ফজলে নূর তাপসের সহকারী মনিরুল ইসলাম অজ্ঞাতপরিচয় ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন বলেও জানান তিনি।

Loading