বেতন বোনাস দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন কারখানা শ্রমিকরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ-আনসারসহ অন্তত ১৫ জন আহত হন। বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের নাহিদ কটন মিলে এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!কারখানা শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দিয়ে ঈদের ছুটি ঘোষণা করেন। এ নিয়ে শ্রমিকরা বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। কারখানার আনসার ও হাইওয়ে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
‘টিকিট কালোবাজারি করে ঈদে আয় করতেন ১০-১২ লাখ টাকা’ ‘টিকিট কালোবাজারি করে ঈদে আয় করতেন ১০-১২ লাখ টাকা’
মির্জাপুর থানার ওসি মো. আলম চাঁদ জানান, এপ্রিল মাসের অর্ধেক বেতন ভাতা নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় শ্রমিকরা মিলে কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন অবরোধ করেন।এতে দুই পাশে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বিপাকে পড়েন ঈদে বাড়ি ফেরা হাজার হাজার যাত্রী। খবর পেয়ে পুলিশ বাঁধা দিতে গেলে শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়।
![]()