২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৭
শিরোনাম:

বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই। বুধবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লি জিমিং বলেন, আমি ড. মোমেনের সঙ্গে অন্য দেশের ঋণের ফাঁদ নিয়ে আলোচনা করেছি। তবে আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই, বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশ কোনো দেশের ঋণ ফাঁদে জড়াবে না। সেই সম্ভাবনাও নেই।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ১১, ২০২১
টিআর/এমজেএফ

Loading