২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৯
শিরোনাম:

আশাশুনিতে বৈদ্যুতিক বোর্ডের লুস কানেকশনে ঘর পুড়ে ভষ্মিভূত/৪ লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতি

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বৈদ্যুতিক বোর্ডের লুস কানেকশনের ফলে ঘরে আগুন লেগে ৪ লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের মৃত আজিজ খাঁ এর ছেলে নুর ইসলাম খাঁ’র বেগ রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরেজমিন ঘুরে ও প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বৈদ্যতিক বোর্ডের লুজ কানেকশন এর ফলে আগুন লেগে ঘরে থাকা খাট-পালঙ্গ, টিভি ফ্রিজ ও আলমারিতে থাকা তার সৌদি আরবে যাওয়ার ভিসা সংক্রান্ত এজেন্সির জরুরী কাগজপত্র, নগদ ১ লক্ষ ৮৭ হাজার টাকাসহ সর্বমোট ৪ লক্ষ্যাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
ক্ষতিগ্রস্ত নুর ইসলাম জানান, আমি বিদেশ যাওয়ার জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে ১ লক্ষ টাকা ও অন্যান্য সমিতির থেকে ৮৭ হাজার টাকা নিয়ে বক্সের ভিতরে রেখেছিলাম। বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগার ফলে আমার ঘরে থাকা আসবাবপত্র ও জরুরী কাগজপত্র সহ টাকা গুলো পুড়ে ছাই হয়ে গেছে। এমতাবস্থায় বলতে গেলে আমি একেবারে নিঃস্ব। তাই স্বাভাবিক ভাবে জীবন চালানোর জন্য সরকারের কাছে আমি সহযোগিতা কামনা করি।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!