কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ন দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক নারী প্রার্থীসহ ১১ জন মনোয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার মনোয়ন পত্র দাখিলের
শেষ দিনে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে চেয়ারম্যান ও সাধারন সদস্য প্রার্থীরা মনোয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন ধূলাসার ইউনিয়নে আ’লীগ
মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মোদাচ্ছের হাওলাদার, ইসলামী শাসন তন্ত্র অন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী আ: রহিম।
শাহরিয়ার সবুজ (স্বতন্ত্র), মো.মাহবুবুর রহমান (স্বতন্ত্র), কেএম মেহেদী হাসান প্রিন্স (স্বতন্ত্র), মো.ইয়াকুব খান (স্বতন্ত্র), মো. মনিরুজ্জামান (স্বতন্ত্র), উম্মে হাফসা রিপা (স্বতন্ত্র)। এছাড়া লতাচাপলি ইউনিয়নে আ’লীগ
মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: আনছার উদ্দীন মোল্লা, ইসলামী শাসনতন্ত্র অন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী মো.মোসলেম মুসুল্লী, মো.শফিকুল আলম শফি (স্বতন্ত্র)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ বলেন, লাতাচাপলী ও ধুলাসার ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ধূলাসারে সাধারন সদস্য পদে ২৬ এবং সংরক্ষিত নারী আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
লতাচাপলিতে সাধারন সদস্য পদে ৪২ এবং সংরক্ষিত নারী আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ১৯ মে বাছাই, ২৬ মে মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১৫ জুন ইভিএম মেশিনে এ দুই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।
![]()