২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০
শিরোনাম:

বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হলেন কায়সার

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগর সভাপতির পদ থেকে পদত্যাগ করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নিজাম উদ্দিন কায়সার।বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেন কায়সার।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে সকাল সাড়ে দশটায় নিজামুদ্দিন কায়সারের মেয়র পদে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। এদিকে বিএনপি স্থানীয় সরকারের এসব নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেওয়ায় নিজাম উদ্দিন কায়সার দল থেকে পদত্যাগ করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, বিএনপির যে যৌক্তিক আন্দোলন এবং নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্তকে আমিও নীতিগতভাবে সমর্থন করি, কিন্তু দলের নেতাকর্মী এবং বিএনপি সমর্থিত বিপুল সংখ্যক ভোটারের দাবির প্রেক্ষিতে আমি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিই, পরিপ্রেক্ষিতে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। আগামী ১৫জুন এ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Loading