রাবেয়া-রশিদ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন
Rubel Sheikh, মে ২১, ২০২২ at ৭:৫৮ অপরাহ্ণ
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুরে রাবেয়া রশিদ মিয়া মেমোরিয়াল বহুমুখী স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করা হয়ছে।
আজ শুক্রবার (২০-৫-২২) দুপুর ২ ঘটিকার সময় শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইন্জিনিয়ার
মোঃকামরুজ্জামান,সহ সভাপতি দিদার পাশা,জামালপুর সদর সার্কেল জাকির হোসেন সুমন( অতিরিক্ত পুলিশ সুপার), মাদারগঞ্জ সার্কেল স্বজল কুমার সরকার, সদস্য শফিক জাহেদী রবিন,মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,জেলা যুবলীগ নেতা ফারহান আহমেদ,১১নং শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম সায়েদুর রহমান,শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান খলিল,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অনান্য নেতৃবৃন্দ।
রাবেয়া রশিদ মিয়া মেমোরিয়াল বহুমুখী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আছালত জামান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর রেজাউল করিম রেজু মিয়া। এসময় উপস্থিত সকলেই এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থেকে এগিয়ে নেওয়ার দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন।
এম কাওছার সৌরভ
Thank you for reading this post, don't forget to subscribe!