৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪১
শিরোনাম:

‘ভাদাইমা’খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই

টাঙ্গাইলের জনপ্রিয় কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’খ্যাত আহসান আলী (৫০) আর নেই। রোববার (২২ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসার ও লিভারের সমস্যায় ভুগছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন।

আহসান আলীর মৃত্যুর বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এ ছাড়া তার লিভারেও পানি জমেছিল। রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। মরদেহ হাসপাতালে রয়েছে, বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, আহসান আলীর মূল পেশা ছিল কৃষি কাজ। ২০ বছর আগে তিনি অভিনয়ে আসেন। কৌতুক অভিনয়ের কারণে ‘ভাদাইমা’ হিসেবে স্বীকৃতি পান।

Loading