৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কল্যাণে কাজ করেনি বিএনপি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি বন্দুকের নলের ওপর ভর করে ক্ষমতায় এসেছে, প্রশাসনিক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে কিন্তু তাদের কল্যাণে কাজ করেনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিন বলেন, বর্তমান সরকার এসব প্রতিষ্ঠান গুলোকে যুগোপযোগী করে গড়ে তোলা ও তাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।পুলিশ প্রশাসনের উদ্দ্যেশে তিনি বলেন, পুলিশ প্রশাসন সঠিক ভাবে দায়িত্ব পালন করার কারণেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শেখ হাসিনা বলেন, দুর্নীতি দমন কমিশনের কিন্তু কোনো গ্রেফতার করার এখতিয়ার নেই। মাঝখানে আমরা শুনেছিলাম তারা… গ্রেফতার করতে হলে কিন্তু তাদের আইনশৃঙ্খলা সংস্থাকেই বলতে হবে। তারা নির্দেশ দিতে পারে।

Loading