২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

১১৪ পটুয়াখালী ৪আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগকে চান এলাকাবাসী

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিদিনঃ ১১৪ পটুয়াখালী ৪আসন কলাপাড়া,মহিপুর ও রাঙ্গাবালীর উপজেলা বাসিরা এমপি হিসেবে দেখতে চান সোহাগ কে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কেন্দ্রীয় নেতাদের বৈঠকে বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সব দলের অংশগ্রহণ চাই। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে যাকেই নৌকা দেওয়া হবে তাকে নিজগুণে জিতে আসতে হবে। কোনো ঝুঁকি নিতে চাই না। প্রতিটি নির্বাচনী আসন ধরে জরিপ চলছে। জরিপের আলোকে প্রার্থী বাছাই করা হবে। যাকে দিয়ে বিজয়ী হওয়া সম্ভব তাকেই মনোনয়ন দেওয়া হবে। প্রধানমন্ত্রীর এমন কথায়- আশাবাদী হয়ে উঠছে ১১৪ পটুয়াখালী ৪ আসনের কলাপাড়া মহিপুর ও রাঙ্গাবালীর সাধারণ জনগণ।

Thank you for reading this post, don't forget to subscribe!

তারা মনে করেন- নিজগুণে যদি জিততে হয় তবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক। সাবেক সহ সম্পাদক, আহবায়ক – জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ও উপ – প্রচার সম্পাদক,ও সমাজ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ,কেন্দ্রীয় আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু ল – কলেজ আইন ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাষ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক,কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি , ধূলাসার মাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, মন্ত্রীর সাবেক এ পি এস।

এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ। তিনি বলেন আমি তিন ৩ বিষয় মাস্টার্স ডিগ্রি অর্জন কারি, ঢাক বিশ্ববিদ্যালয় সমাজ কল্যানে(২ বছরের) মাস্টার্স, জগন্নাথবিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানে (অনার্চ – মাস্টার্স,) এলএল বি,/ এল এল এম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল/ পি এইচ ডি, পেষায় আইনজীবি।আপা আমি পটুয়াখালী (৪) কলাপাড়া রাঙ্গাবালী কুয়াকাটায় সকল জনগণের পাশে দীর্ঘদিন যাবৎ রয়েছি, করোনা মহামারী থেকে শুরু করে সুখে দুঃখে আমি তাদের পাশে আছি। বিগত দুইটি জাতীয় নির্বাচনে আমি মনোনয়ন কিনেছি। আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন কলাপাড়া রাঙ্গাবালী প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন সহ প্রতিটি দলীয় কর্মকাণ্ডে আমি আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছি।আপা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে খুলনা বিভাগের সততার সাথে কাজ করতেছি।

এই আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে পারবেন। কারণ এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ স্থানীয় তরুণ প্রজন্মের কাছে আওয়ামী লীগের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। স্থানীয় রাজনীতিতে নিজেকে টেনে নিয়ে এসেছেন জনপ্রিয়তার শীর্ষে। তাই দলীয় কর্মী-সমর্থকসহ এলাকাবাসীর অধিক আগ্রহের কারণ- আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থী হিসেবে এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ নৌকা প্রতীক দিলে বিজয় সুনিশ্চিত।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ-যুবলীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নতুন প্রজন্মের নেতা-কর্মীরা জানান, এলাকাবাসীর অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদার হিসেবে এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ কে আগামী সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে দেখতে চান।

বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গাবালী উপজেলা শাখার সম্মানিত সদস্য ও চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জননেতা জনাব হানিফ মিয়া ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাঙ্গাবালী উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হাওলাদার বলেন একজন পরিপূর্ণ রাজনীতিবিদ। তরুণ এই রাজনৈতিক নেতা দিনের ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই রাজনীতির পেছনে ব্যয় করেন। স্থানীয় জনগণ তাকে সবসময়েই কাছে পান। তাই স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীগণ এমন একজন কর্মীবান্ধব নেতাকেই এমপি হিসেবে পেতে চান।

সাব্বির ইসলাম (শাওন) ও আল-আমীন হাওলাদার বলেন এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ হচ্ছেন মাটি ও মানুষের নেতা। একদম তৃণমূল থেকে কীভাবে দলকে সু-সংগঠিত রাখতে হয়। কীভাবে তৃণমূলের একজন নেতা-কর্মীর মন জয় করা যায় এসব গুণাবলি তার মধ্যে বিদ্যমান। এলাকাবাসী তাদের নেতা হিসেবে ঘুরেফিরে তাকেই সবসময় কাছে পান। এ আস্থা থেকেই এলাকাবাসী তাকে এমপি হিসেবে পেতে চান।

Loading