আশাশুনিতে নিরাপদ মাতৃত্ব দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
Rubel Sheikh, মে ২৮, ২০২২ at ১০:১০ অপরাহ্ণ
বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: “মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে নিরাপদ মাতৃত্ব দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ডাঃ প্রষেন কুমার মন্ডলের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ মিজানুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত। অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অরুন ব্যানার্জি, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ ডাঃ সুদেষ্ণা সরকার, এ এম আরও ডাঃ দীপন কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক মুক্তার উজ্জামান স্বপনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স উপস্থিত ছিলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!