২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭
শিরোনাম:

আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান।

স্কুলের কম্পিউটার শিক্ষক আ.ন.ম. আলমগীর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকার, সহকারী শিক্ষক সুনীল কুমার মন্ডল, বিদ্যুৎ বরণ মন্ডল, রবি শংকর রায়, নাজমা পারভীন, অভিজিৎ মল্লিক, আবুল ফজল পলাশ, মনসুর হোসেন। আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান।

স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য স.ম ফজলুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য সেরাজুল ইসলাম, সংরক্ষিত অভিভাবক সদস্য মোছাঃ হামিদা খাতুন, অভিভাবক সদস্য ইলিয়াস সরদার, আকিবার রহমান, সালাউদ্দিন মোড়ল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণিতে নবাগত ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

 

Loading