ওবায়দুল হক মানিক, আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (প্রায় ৫০ কোটি টাকা) জিতেছেন ঢাকা প্রবাসী শারজাহর তরুণ ব্যবসায়ী আরিফ খান।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার (৩ জুন) এ লটারির বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গত ২৭ মে আবুধাবি এয়ারপোর্ট ডিউটি ফ্রী’র এবারের বিগ টিকেটটি কিনেছিলেন মুহাম্মদ আরিফ। ৩৬ বছর বয়েসী খানের শারজায় একটি মোটর রিপেয়ারিং শপ আছে।
মেগা ড্র জিতল তখন তিনি তা শুনে বিশ্বাসই করতে পারছিলেন না। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০ মিলিয়ন দিরহামে বাংলাদেশের কত টাকা হয়?তিনি অনেকক্ষণ গোনা পড়া করে পরে হাল ছেড়ে দেন। এই বিশাল অর্থ দিয়ে কি করবেন তার উত্তরে আরিফ খান বললেন, এ নিয়ে এখনো কোনো প্ল্যান নেই।
ওবায়দুল হক মানিক, আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (প্রায় ৫০ কোটি টাকা) জিতেছেন ঢাকা প্রবাসী শারজাহর তরুণ ব্যবসায়ী আরিফ খান।
শুক্রবার (৩ জুন) এ লটারির বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গত ২৭ মে আবুধাবি এয়ারপোর্ট ডিউটি ফ্রী’র এবারের বিগ টিকেটটি কিনেছিলেন মুহাম্মদ আরিফ। ৩৬ বছর বয়েসী খানের শারজায় একটি মোটর রিপেয়ারিং শপ আছে।
মেগা ড্র জিতল তখন তিনি তা শুনে বিশ্বাসই করতে পারছিলেন না। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০ মিলিয়ন দিরহামে বাংলাদেশের কত টাকা হয়?তিনি অনেকক্ষণ গোনা পড়া করে পরে হাল ছেড়ে দেন। এই বিশাল অর্থ দিয়ে কি করবেন তার উত্তরে আরিফ খান বললেন, এ নিয়ে এখনো কোনো প্ল্যান নেই।
১২ বছর তিনি সৌদি আরবে ছিলেন। সেখানে ব্যবসায় লোকসান গুনেছেন। শারজাহয় ৪ বছর ধরে আছেন, এখানে ব্যবসা ভাল চলছে। তিনি নিজেকে একজন সুখী মানুষ মনে করেন। তার পারিবারিক জীবনে ২ সন্তান, স্ত্রী ও বাবা-মা আছেন। ভাইয়েরও এখানে ব্যবসা আছে।
আরিফ খান বলেন, পৃথিবীতে টাকা অনেক বিপজ্জনক বস্তু। আমি এই টাকা দিয়ে অন্যের উপকার করতে চাই। এই টাকার মোহে আমি নিজেকে বদলে ফেলতে চাই না। আমি আমার ব্যবসা ও জীবন নিয়ে অনেক সুখী আছি।
![]()