২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৭
শিরোনাম:

কলাপাড়ায় পুকুর থেকে সাংবাদিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:  পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়ির পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৮) নামের দুই সন্তানের জনকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিহত প্রদীপ পেশায় দলিল লেখক ও গণকন্ঠ নামে একটি পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ করতো। সে ওই গ্রামের মৃত খালেক পাহোলানের ছেলে। কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Loading