৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০০
শিরোনাম:

শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি চলছে

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় গুলোতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ঢাবি ক্যাম্পাসে শুরু হয়েছে আলপনা অঙ্কন। ডিবিসি ও যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে ধর্ষণের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বেলা ১১টার দিকে তারা মিছিল বের করে। রাজু ভাস্কর্যের মুখে কালোপতাকা ঢেকে প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা।এদিকে ধর্ষণ মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমাবেশ এবং দুপুরে ডাকসুর নিপীড়নবিরোধী সমাবেশ এবং সন্ধ্যায় ডাকসুর সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি আছে।

এর আগে ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ডাকসু নেতারা। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে স্মারকলিপি দেন এজিএস সাদ্দাম হোসাইনের নেতৃত্বে ডাকসু নেতারা। তবে এ এসময় ডাকসু ভিপি, জিএস অনুপস্থিত ছিলেন।

ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইন জানান, আমরা সুস্পষ্টভাবে ৪ দফা দাবি জানিয়েছি। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির রোধে ব্যবস্থা, ‘কাউন্টার রেইপ এন্ড ভায়োলেন্স এগেইন্সট উইমেন সেল’ গঠন এবং ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কর্মসূচী গ্রহণের জন্য আমাদের দাবিগুলো পূরণের মধ্য দিয়েই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ করতে চাই।

Loading