৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪০
শিরোনাম:

৩ মিনিট ৪৮ সেকেন্ড নেচেই ৫ কোটি টাকা পারিশ্রমিক!

বর্তমান প্রতিদিন ডেস্ক: সাড়া জাগানো সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ আইটেম গানে মাত্র ৩ মিনিট ৪৮ সেকেন্ড নেচেই ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী সামান্থা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হলেন সামান্থা রুথ প্রভু। অন্যদিকে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেও তার বেশ আয়। এবার বিকিনি পোশাকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রায় কোটি রুপি নিলেন এই অভিনেত্রী। যা বাংলাদেশি মুদ্রায় ১ কটি ৮ লাখ টাকা।

বৃটেনের বিলাসবহুল বারবেরি ব্র্যান্ডের বিকিনি পোশাকে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী সামান্থা। এই ছবিসহ ইনস্টাগ্রামে পোস্টের জন্য ৯০ লাখ রুপি নিয়েছেন সামান্থা। তেলেগু ডটকমও এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় এ সংবাদমাধ্যমটি বলছে সামান্থা এই পোস্টের জন্য প্রায় কোটির কাছেকাছি রুপি নিয়েছেন।

এই পোস্টে সামান্থার লুকে মুগ্ধ চিত্র তারকারাও। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা মন্তব্য করেছেন ‘Hottie’

উল্লেখ্য, গণমাধ্যমটি আরও বলছে, সামান্থা প্রতি মাসে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই আয় করেন ৩ কোটি রুপি। খুব সহজেই অনুমান করা যাচ্ছে ইনস্টাগ্রামসহ নেট দুনিয়ায় বেশ প্রভাব রয়েছে তার। ইনস্টাগ্রামে প্রতি মাসে ৩-৪টি ব্র্যান্ডের প্রচার করে থাকেন অভিনেত্রী সামান্থা।

Loading