৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪০
শিরোনাম:

‘জায়েদ চড় খেয়েছে, পিস্তলও বের করেছে’

ওমর সানি ও জায়েদ খান
ডেস্ক রিপোর্ট: ডিপজলের ছেলের বিয়েতে অভিনেত্রী মৌসুমীকে অসম্মান করে কথা বলায় জায়েদ খানকে চড় মারেন চিত্রনায়ক ওমর সানী। পরিপ্রেক্ষিতে জায়েদ খান পকেট থেকে পিস্তল বের করে গুলি করতে চায় বলে অভিযোগ উঠেছে। তবে এ ঘটনা ও অভিযোগ মিথ্যে দাবি করেন জায়েদ খান। বললেন, এমন কোনা ঘটনাই ডিবজলের ছেলের বিয়েতে ঘটেনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে ওমর সানী জানালেন ঘটনা সত্য। তিনি জায়েদকে চড় দিয়েছেন। জায়েদও ওই সময় পিস্তল বের করে গুলি করবে বলে হুমকি দেন।

রোববার ওমর সানী বলেন, ডিপজল ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে আমি রাত নয়টায় উপস্থিত হই। অনেক দিন ধরে সে বেয়াদবি করে আসছিলো। ওকে আমি সরাসরি পাচ্ছিলাম না। এবার বিয়েতে তাকে পাই। কথায় কথায় আমি জায়েদকে চড় দেই। তখন জায়েদ পিস্তল উঠিয়ে গুলি করতে চায়। ওর কাছে তো লাইসেন্স করা পিস্তল আছে এটা তো সবাই জানেন।

জায়েদ খান বিষয়টি মিথ্যে দাবী করলেও ওমর সানী জানান, ঘটনার সময় সেখানে অভিনেত্রী রোজিনা, সুচরিতা, অঞ্জনা উপস্থিত ছিলেন এবং তারা বিষয়টি দেখেছেন।

ওমর সানী আরো বলেন, জায়েদ খান তো সব সময় পিস্তল নিয়ে ঘোরে। ক্ষমতা দেখায়। ইন্ডাস্ট্রিতে ওর অত্যাচার সহ্য করতে করতে অনেকেই বিরক্ত। কেউ হয়তো মুখ ফুটে বলে না মানসম্মান হারানোর ভয়ে। আমি ভাবলাম, আর দেরি নয়, এখনই শুরু করতে হবে। তাই চড়টা দিয়ে শুরু করলাম। আমি চড় মেরেই বিয়ের অনুষ্ঠান থেকে বের হয়ে যাই।

বিয়েতে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা যতটুকু জানি মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছেন। এটা নিয়ে জায়েদের ওপর মৌসুমীর স্বামী ওমর সানী ভীষণ বিরক্ত হন। এ বিষয়ে ডিপজলের কাছে বিচারও চান ওমর সানী। ডিপজল উভয়কে ঠাণ্ডা থাকতে বলে দেন। উভয়কে উভয়ের থেকে দূরে থাকার পরামর্শও দেন।

তবে এ ঘটনা ওখানেই থেমে থাকেনি। ডিপজলের ওই সমাধান ওমর সানীর ভালো লাগেনি। মেনেও নেননি। তাই জায়েদ খানকে ডিপজলের ছেলের বিয়েতে পেয়েই চড় মেরে বসেন এবং বলেন, তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে ডিস্টার্ব না করতে। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।

ওমর সানীর চড় ও এমন সব কথা শুনে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, একেবারে গুলি করে দেব। সূত্র: সমকাল

Loading