৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৩
শিরোনাম:

টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা (সরাসরি)

আজ থেকে মিরপুর শেরে ই বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চূড়ান্ত পর্বে। ঢাকার তৃতীয় পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স এবং সিলেট থান্ডার। এরই মধ্যে টস জিতে ফিল্ডিং করছে কুমিল্লা।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছে সিলেট। ক্রিজে আছেন মাজিদ (১৬) ও মিঠুন (০)। এর আগে ফিরে গেছেন আন্দ্রে ফ্লেচার (২২) ও চার্লস (২৬)।

চলতি বিপিএলে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছে কুমিল্লা। চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে তারা। মূলত দেশি ক্রিকেটারদের অফ ফর্মের কারণে দলটি প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। অপরদিকে ১১টি ম্যাচ খেলে মাত্র একটি জয় পাওয়া সিলেটের এটাই শেষ ম্যাচ।

পুরো আসরে ব্যর্থতার বৃত্তে থাকা সিলেট শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করতে চাইবে। এদিকে প্লে অফের স্বপ্ন এখনও টিকে আছে কুমিল্লার। এজন্য অবশ্য আসরে নিজেদের পরবর্তী ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই কুমিল্লার। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্যে প্রথম ধাপের আগেই সুসংবাদ পেয়েছে কুমিল্লা শিবির। স্ত্রীর অসুস্থতার কারণে আসরের মাঝপথে ইংল্যান্ডে ফিরে যাওয়া ডেভিড মালান আবারও বিপিএলে ফিরেছেন। সিলেটের বিপক্ষে আজ অধিনায়কত্ব করছেন তিনি।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ : ডেভিড মালান (অধিনায়ক), সৌম্য সরকার, উপুল থারাঙ্গা, ইয়াসির আলী, ডেভিড ভিসে, ফারদিন হাসান, সানজামুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আল আমিন হোসেন, আবু হায়দার রনি ও মুজিব উর রহমান।

সিলেট থান্ডার স্কোয়াড : আব্দুল মজিদ, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন মিলন, জীবন মেন্ডিস, নাজমুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, সোগাজ গাজী ও দেলওয়ার হোসেন।

https://www.youtube.com/watch?v=256XTt0pVuA&feature=emb_logo

Loading