৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৩
শিরোনাম:

জবাবদিহিতার অনুপস্থিতিই ধর্ষণের মূল কারণ : আমীর খসরু

মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেছেন, সরকারকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হয় কিন্তু আজ বাংলাদেশে সেই জবাবদিহিতা অনুপস্থিত। আর এটাই ধর্ষনের মূল কারণ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসকল ধর্ষণের পিছনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আর সেটা হচ্ছে সরকারের জবাবদিহিতা না থাকা। কোনো ধরনের জবাবদিহিতা আজকে সরকারের নাই। সরকার প্রয়োজন মনে করছে না।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে জবাবদিহিতার প্রশ্নটা আসে। আজকে যারা ক্ষমতায় এসেছে দখল করে, এই অনির্বাচিত সরকারের জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নাই। সুতরাং যেখানে জবাবদিহিতার প্রশ্ন থাকবে না, সেখানে অব্যাহতভাবে ধর্ষণ চলবে।

সরকারের কাছে মানবাধিকার বলে কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, দেশকে আজকে বিশ্বের সামনে মানবাধিকার লঙ্ঘনের একটি উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে। পদে পদে মানবাধিকার লংঘন চলছে। যাদের নির্বাচনের জন্য ভোটের দরকার হয় না, তাদের কাছে মানবাধিকার বলতে কিছু নেই।

ইভিএমের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে মন্তব্য করে আমীর খসরু বলেন, ইভিএম মেশিনের মাধ্যমে পূর্বনির্ধারিত স্বয়ংক্রিয়ভাবে নীরবে নিঃশব্দে মানুষকে প্রতারিত করে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে আবারো ক্ষমতা দখলের নতুন রাস্তা তারা বের করেছে। সুতরাং তাদের জনগণের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, জবাবদিহিতার কোনো প্রয়োজন। যে দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে সেখানে ধর্ষকরা তাদের স্বর্গরাজ্য করবে।

সরকার নির্বাচনে থাকার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে পুরোপুরিভাবে ব্যবহার করছে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোপুরিভাবে ব্যবহার করা হচ্ছে শুধু ক্ষমতায় থাকার জন্য। এই লোক গুলো এখন মানুষের স্বার্থ কিভাবে রক্ষা করবে কিভাবে? আপনি যদি ক্ষমতায় থাকার জন্য তাদের ব্যবহার করেন, তাহলে তারা তাদের দায়িত্ব কিভাবে পালন করবে? এটা কখনো সম্ভব না। সুতরাং আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে ঢাকা মহানগরীতে সেখানে আমরা আন্দোলনে অংশ হিসেবে অংশগ্রহণ করছি।

Loading