২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৯
শিরোনাম:

কলাপাড়ায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন’র অবহিতকরণ সভা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সেবা প্রদান বিষয়ে অংশিদারিদের অংশগ্রহনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, প্রধান কার্যলয়ের উদ্যোগে শনিবার বিকাল ৩ টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো.মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো.জাকির হোসেন আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ- মহাব্যবস্থাপক মো.আবুল কালাম আজাদ, সহকারি ব্যবস্থাপক সালমা বেগম,
উপজেলা সহকারি ভূমি মো.আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় ফাউন্ডেশনের আওতাভূক্ত সুফল ভূগী, জনপ্রতিনিধি, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান কার্যলয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন একটি সহকারি প্রতিষ্ঠান। ১৯৭২ সালে বঙ্গবন্ধু প্রথম জামানত বিহীন ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান হিসাবে ক্ষুদ্র কৃষক উন্নয়নে এ ফাউন্ডেশনের সূচনা হয়। তারই পরিক্রমায় দেশের দারিদ্র পীরিত ১৭৩টি উপজেলায় ১ লক্ষ ৩৬ হাজার ৮’শত ১১ জনকে কৃষক পরিবার অন্তর্ভূক্ত করে দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে।

Loading