২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম:

রায়পুরায় বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ১২, টেটাবিদ্ধ ২

নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ ও ২ জন টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার (২০ জুন) সকালে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ এবং পার্শ্ববর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রুপের মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলো। গত মাসে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সেই ধারাবাহিকতায় সোমবার সকালে ভাটি বদরপুর গ্রামের রবিন গ্রুপ নলবাটা গ্রামের প্রতিপক্ষ গোলজার গ্রুপের ওপর হামলা চালায়। এসময় নলাবাটা গ্রামের ১২ জন গুলিবিদ্ধ (রাবার বুলেট) ও ২ জন টেটাবিদ্ধ হয়ে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যায় স্বজনরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেওয়ার পর সংঘর্ষ থেমেছে বলে জানিয়েছে হাসনাবাদ বাজার ফাঁড়ি পুলিশ।

 

Loading