২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৩
শিরোনাম:

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে ১৫ সেতুর টোল মওকুফ

পদ্মা সেতুর উদ্বোধনের দিন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জের মোট ১৫টি সেতুর টোল মওকুফ করা হয়েছে। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব ফাহমিদা হক খানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের দিন শুধুমাত্র ২৫ জুন ২০২২ তারিখে খুলনা জোনের আওতাধীন খান জাহান আলী (রূপসা) সেতু ও দড়াটানা সেতু, বরিশাল জোনের দোয়ারিকা-শিকারপুর সেতু, দপদপিয়া সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কালনা ফেরী ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখার উদ্দেশ্যে বর্ণিত ফেরি ও সেতু থেকে টোল আদায় মওকুফ করা হলো।

এর আগে পদ্মা সেতু উদ্বোধনের দিন যানজট এড়াতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আরিয়াল খাঁ সেতুর টোল আদায় না করার সিদ্ধান্ত জানায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

Loading