২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৩
শিরোনাম:

বিআরটিসি বাসের ধাক্কায় ভাঙলো পদ্মা সেতুর টোল প্লাজার দুটি ব্যারিয়ার

রবিবার (২৬ জুন) সকাল থেকে এ সেতুতে যান চলাচল শুরুর প্রধম দিনেই বিআরটিসি বাসের ধাক্কায় টোল প্লাজার দুটি ব্যারিয়ার ভেঙে গেছে। পদ্মা সেতুর মাওয়া টোল পয়েন্টে দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে এ ব্যাপারে পদ্মা সেতুর টোল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি বলে এক প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যম দ্য বিজনেস স্টান্ডার্ড।

এদিকে, সকাল পৌনে ছয়টার দিকে পদ্মা সেতুর দুই প্রান্তের টোল প্লাজাগুলো চালু হওয়ার পর প্রথম সাড়ে ৮ ঘণ্টায় মাওয়া টোল প্লাজায় প্রথম ৪৭ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। মাওয়া প্রান্ত থেকে যানবাহন পার হয়েছে সাড়ে ৪ হাজার।

বিকেল সাড়ে ৫টায় ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন।

তিনি জানান, আজকে মাওয়া থেকে মোট ৪৬ লাখ ৮৯ হাজার ৭৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল পার হয়েছে ৪ হাজার ৯৬৬, জিপ ও কার ১৬৫২, পিকআপ ২৮৬, মাইক্রোবাস ৭৩৮, মিনিবাস ৩, মিডিয়াম বাস ৪৪৯, বড় বাস ১৪৯, মিডিয়াম ট্রাক ১১ টন পর্যন্ত ৭৮ টি, ৪ এক্সেল ও ৬ এক্সেল ১টি।

সেতুর মাওয়া পয়েন্টে বসানো ৭টি টোল বুথের মধ্যে পাঁচটিতে টোল আদায় করা হয় এদিন। এর মধ্যে মালামাল-বোঝাই ট্রাকের জন্য দুটি লেন, মোটরসাইকেলের জন্য একটি এবং ব্যক্তিগত গাড়ির জন্য একটি লেন রাখা হয়েছে।

Loading