২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৯
শিরোনাম:

পদ্মা সেতুর ওপর মূত্রত্যাগকারীকে খুঁজছে সিআইডি

পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে নেওয়া যুবক বায়জিদকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে। এছাড়া নাট-বল্টু খুলে নেওয়া ভাইরাল অপর ভিডিও ধারণকারী যুবককেও খুঁজছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে যানচলাচলের প্রথম দিনে পদ্মা সেতুতে এক যুবক মূত্রত্যাগ করেছেন। ওই যুবককের মূত্রত্যাগ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। মূত্র ত্যাগ করা ওই যুবককেও সিআইডি খুঁজছে বলে জানা গেছে।

সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, নাট-বল্টু খুলে নেওয়ার অভিযোগে বায়েজিদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নাট-বল্টু খোলা আরেক যুবকের ভিডিও ভাইরাল হয়েছে, তাকেও খোঁজা হচ্ছে। শোনা যাচ্ছে তার বাড়ি সাতক্ষিরায়। তবে নিশ্চিত হওয়া যায়নি। আশা করছি দ্রুতই তাদের শনাক্ত ও আটক করতে পারবো।

অন্যদিকে পদ্মা সেতুতে এক যুবক মূত্রত্যাগ করেছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাকেও শনাক্তের চেষ্টা চলছে। তাকেও আইনের আওতায় আনা হবে।

Loading