২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম:

‘পদ্মা সেতুতে স্পিড গান-সিসিটিভি লাগিয়ে বাইক চালুর সিদ্ধান্ত নেওয়া হবে’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেছেন, ‘পদ্মা সেতুতে স্পিড গান-সিসিটিভি লাগিয়ে বাইক চালুর সিদ্ধান্ত নেওয়া হব। পদ্মা সেতুর চালুর কারণে ফেরি চলাচল বন্ধ করে দেইনি, সেখানে ৬টি ফেরি চাহিদা অনুযায়ী পারপার করছে। তিনি বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত মাওয়া ঘাটে ফেরি এখানে আছে থাকবে, চাহিদা অনুযায়ী চলবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২৮ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্ত সকল দপ্তর-সংস্থার ২০২২-২৩ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও ২০২১-২২ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা পদ্মা সেতু। তার মানে এই নয় আমাদের অন্যান্য যোগাযোগ বন্ধ হবে। গতকালও আমাদের শিমুলিয়া, মাঝিঘাট দিয়ে ফেরি চলাচল করেছে। আমাদের যেভাবে চাহিদা থাকবে সেভাবে ব্যবহার করবো। আমরা ফেরি বন্ধ করে দেইনি, সময় নিচ্ছি। পদ্মা সেতু নিয়ে মানুষের আবেগ অনেকভাবে প্রকাশ পাচ্ছে। পজিটিভ নেগেটিভ অনেক অনুভূতি আছে।

Loading