রাজশাহীর নওহাটা পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা
Rubel Sheikh, জুন ২৯, ২০২২ at ৯:৫১ অপরাহ্ণ
রাকিব হাসানঃ রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের ৪৯ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ১৭৩ টাকার বাজেট ঘোষণা করেন। বুধবার দুপুর ১২ টায় নওহাটা পৌরসভা মিলনায়তনে এই বাজেট ঘোষণা করা হয়।
বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। এতে সভাপতিত্ব করেন
নওহাটা পৌরসভার মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।
২০২২-২৩ অর্থ বছরের জন্য রাজস্ব বাজেটে আয় ৬ কোটি ৬৩ লাখ ২৭ হাজার ১৪৬ টাকা ও উন্নয়ন খাতে আয় ৪২ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ২৭ টাকা।
২০২২-২৩ অর্থ বছরের জন্য ব্যয় ৪৯ কোটি ১১ লাখ চল্লিশ হাজার টাকা এর মধ্যে রাজস্ব খাতে ব্যয় ৬ কোটি ৫৫ লাখ চল্লিশ হাজার টাকা ও উন্নয়ন খাতে ব্যয় ৪২ কোটি ৫৬ লাখ টাকা।
Thank you for reading this post, don't forget to subscribe!